1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
ফুল ও শুভেচ্ছায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:১১|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

ফুল ও শুভেচ্ছায় রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন সদস্যদের বরণ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫,
  • 446 বার পড়েছেন

মশিউর রহমান রাজশাহী :

রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবে নতুন করে ২৪ জন সদস্য অন্তর্ভুক্ত হয়েছেন।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১১টায় প্রেসক্লাবের সাধারণ সভায় যাচাই–বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে তাঁদের সদস্যপদ নিশ্চিত করা হয়।

সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এ সময় তাঁদের পরিচয় পাঠ করা হয়, শুভেচ্ছা বিনিময় করা হয় এবং প্রেসক্লাবের নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

সভায় বক্তারা বলেন, নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মাধ্যমে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব আরও সক্রিয়, কর্মমুখর ও ইতিবাচক ধারায় এগিয়ে যাবে। পেশাগত দক্ষতা বৃদ্ধি, সাংবাদিকতার মানোন্নয়ন এবং নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

নতুন সদস্যরা প্রেসক্লাবের কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশাও ব্যক্ত করা হয় সভা থেকে।

অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ও প্রেসিডিয়াম সদস্য ফারুক আহমেদ। পরে নতুন সদস্যদের ফুল দিয়ে বরণ এবং মিষ্টিমুখ করানো হয়।

সভায় আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভাপতির বক্তব্যে রেজাউল করিম বলেন, “আজকের এই অনুষ্ঠান আমাদের প্রেসক্লাবের জন্য একটি আনন্দের দিন। নতুন সদস্যদের আগমনের মধ্য দিয়ে আমাদের সংগঠন আরও শক্তিশালী, প্রাণবন্ত ও গতিশীল হয়ে উঠেছে। বরেন্দ্র প্রেসক্লাব শুধু একটি পেশাগত সংগঠন নয়, এটি আমাদের সবার জন্য একটি পরিবার। আপনাদের যোগদানে এই পরিবার আরও সমৃদ্ধ হবে বলে আমরা বিশ্বাস করি।”

তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, নতুন সদস্যরা সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার চর্চার মাধ্যমে সমাজের প্রতি নিজেদের দায়বদ্ধতা প্রমাণ করবেন। সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও পেশাগত মর্যাদা অক্ষুণ্ন রেখে সবাই সম্মিলিতভাবে কাজ করলে এই প্রেসক্লাব ভবিষ্যতে আরও শক্ত অবস্থানে পৌঁছাবে

এছাড়া সাধারণ সম্পাদক শামসুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণে প্রেসক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত ও ফলপ্রসূ হবে। দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সবশেষে মধ্যাহ্নভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com