1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
এক ওসমান হাদিকে হত্যা করলেও তার আদর্শের মৃত্যু নেই: অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল - প্রথম আওয়াজ - Prothom Awaj
১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৬:৪৬|
শিরোনামঃ
শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাকির হোসেন

এক ওসমান হাদিকে হত্যা করলেও তার আদর্শের মৃত্যু নেই: অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫,
  • 531 বার পড়েছেন

বরিশাল প্রতিনিধি:
“শহীদ শরীফ ওসমান হাদি শুধু বরিশালের নয়, বরং সারা বাংলাদেশের গর্ব। দুর্বৃত্তরা একজন ওসমান হাদিকে হত্যা করে ভেবেছিল আন্দোলন থামিয়ে দেবে, কিন্তু তারা সফল হয়নি। ওসমান হাদির শাহাদাত আজ লাখো হাদির জন্ম দিয়েছে।”
আজ সকাল ১০টায় বরিশাল মহানগরীর ২১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে গোরস্থান রোডস্থ আঞ্জুমান মফিদুল ইসলাম মাঠে আয়োজিত এক দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও নির্বাহী পরিষদ সদস্য এবং বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, জননেতা অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতি চারণ করে তিনি আরও বলেন, “ওসমান হাদির সেই বলিষ্ঠ কণ্ঠ আজও আমাদের কানে বাজে, ‘আমি মারা গেলে আমার সন্তান ঝান্ডা উড়াবে, সে মারা গেলে তার সন্তান লড়াই চালিয়ে যাবে।’ দেশের জন্য অর্থহীন ৫০ বছর বেঁচে থাকার চেয়ে ৫ বছরের অর্থবহ জীবন অনেক বেশি অনুপ্রেরণার। আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে এই দেশে আর কোনো স্বৈরাচারকে মাথাচাড়া দিয়ে উঠতে দেব না।”
২১নং ওয়ার্ড সভাপতি মোকসেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগরী জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগরী সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, মহানগরী শুরা ও কর্মপরিষদ সদস্য এবং সমাজকল্যাণ সম্পাদক জনাব শামীম কবির এবং কোতোয়ালি উত্তর থানার আমির অধ্যাপক মো. আনোয়ার হোসাইন।
অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি উত্তর থানার নায়েবে আমির অধ্যাপক গোলাম গুফরান মনির, সহকারী সেক্রেটারি অধ্যাপক জাহাঙ্গীর কবির, থানার রাজনৈতিক সেক্রেটারি ও সাবেক ছাত্রনেতা সৈয়দ মো. মহাব্বাতুল্লাহ মাহেত। এছাড়াও উপস্থিত ছিলেন শিবিরের মহানগরী সাবেক সভাপতি ও আইবিডাব্লিউএফ-এর সেক্রেটারি মোহাম্মদ নাসির উদ্দিন, ১৭নং ওয়ার্ড সভাপতি অধ্যাপক মিজান রহমান, ২০নং ওয়ার্ড সভাপতি আবু সাঈদ খান এবং বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাই আল মাসুম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ২১নং ওয়ার্ড সেক্রেটারি মোহাম্মদ মাসুম বিল্লাহ। আলোচনা সভা শেষে শহীদ শরীফ ওসমান হাদি এবং জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদের রুহের মাগফিরাত ও শহীদি মর্যাদা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন গোরস্থান মসজিদের সহকারী ইমাম হাফেজ মাওলানা মোঃ ইউসুফ।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com