1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
আসামির হামলায় আহত এএসআই আলী হাসান, আহত অবস্থাতেই শেষ করেন অভিযান - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৪:৩৭|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

আসামির হামলায় আহত এএসআই আলী হাসান, আহত অবস্থাতেই শেষ করেন অভিযান

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫,
  • 203 বার পড়েছেন

বানারীপাড়া প্রতিনিধিঃ

আদালতের রায়ে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বানারীপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আলী হাসান। আহত হওয়ার পরও দায়িত্বে অটল থেকে তিনি আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। তার এই সাহসিকতা ও কর্তব্যপরায়ণতা ইতোমধ্যেই স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আদালতের রায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১ লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছিল। অনাদায়ে আরও ৬ মাসের অতিরিক্ত সশ্রম কারাদণ্ডও ঘোষিত ছিল। এই সাজা কার্যকর করতে গিয়ে অভিযানে নামেন এএসআই আলী হাসান।

অভিযানের একপর্যায়ে আসামি ও তার সহযোগীদের বাধার মুখে পড়েন তিনি। ধস্তাধস্তির এক পর্যায়ে গুরুতর আহত হন আলী হাসান। তা সত্ত্বেও পেশাগত দায়িত্ববোধ থেকে পিছপা না হয়ে একাই আসামিকে নিয়ন্ত্রণে নিয়ে গ্রেফতার করেন এবং থানায় হস্তান্তর করেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, আহত এএসআই আলী হাসানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসআই আলী হাসানের এই সাহসিক ভূমিকাকে ‘দৃষ্টান্তমূলক’ উল্লেখ করে বলেন, “আলীর মতো কর্মকর্তা আমাদের গর্ব। তার কর্তব্যপরায়ণতা ও সাহসিকতা আমাদের অনুপ্রেরণা।”

স্থানীয় বাসিন্দারাও এই পুলিশ কর্মকর্তার সাহস ও পেশাদারিত্বের প্রশংসা করে জানান, এমন কর্মকর্তারাই আইনশৃঙ্খলা রক্ষায় বড় ভূমিকা রাখেন।


 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com