1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
উখিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশতাধিক ব্যবসায়ী নিহত এবং দোকান ভস্মীভূত - প্রথম আওয়াজ - Prothom Awaj
৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৯:৪৬|
শিরোনামঃ
শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাকির হোসেন

উখিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে অর্ধশতাধিক ব্যবসায়ী নিহত এবং দোকান ভস্মীভূত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় মঙ্গলবার, নভেম্বর ১১, ২০২৫,
  • 611 বার পড়েছেন

ওমর ফারুক কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া সদর কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে দগ্ধ হয়ে মোহাম্মদ আলী নামে এক ব্যবসায়ী নিহত ও তিনজন আহত হয়েছেন। এছাড়া অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে।

সোমবার (১০ নভম্বর) বিকাল চারটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উখিয়া কৃষি ব্যাংক ভবনের পেছনে কাঁচাবাজার সড়কের একটি মার্কেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের অগ্নিশিখা চারিদিকে ছড়িয়ে পড়ে।

উখিয়া ব্যবসায়ী সমিতির আহ্বায়ক নুরুজ্জামান জানান, আগুন নিয়ন্ত্রণে স্থানীয় জনগণ, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সদস্যসহ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। নিহত মোহাম্মদ আলী কাপড়ের ব্যবসায়ী ছিলেন।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার ডলার বড়ুয়া জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা হয়নি। অগ্নিদগ্ধে একজন মারা গেছে ও ৩ জন আহত হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী ঘটনাস্থ পরিদর্শন করেছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com