1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
কীর্তনখোলা নদীতে তরুণীর লাশ: রহস্য ঘেরা মৃত্যুতে চাঞ্চল্য - প্রথম আওয়াজ - Prothom Awaj
৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৯:৫৮|
শিরোনামঃ
আওয়ামী ফ্যাসিবাদী সিন্ডিকেটের সদস্যরা বিএনপির মুখোশ পরে বিদেশে যাবার মিশনে! স্বরাষ্ট্র মন্ত্রনালয় তদবির যুবদলের বহিষ্কারাদেশ প্রত্যাহার : দলীয় সিদ্ধান্তে স্বপদে বহাল দুই নেতা বানারীপাড়ায় সাবেক কাউন্সিলরের ভাই বাবু মোল্লাকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ বাকেরগঞ্জকে শিল্প ও বাণিজ্যিক হাবে রূপান্তরের ভিশন—এম. আনোয়ার হোসেন শিকদারের উদ্যোগ বানারীপাড়ায় প্রকাশ্যে জুয়া: ভ্রাম্যমান আদালতের অভিযানে কারাদণ্ড বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে দুর্ধর্ষ ডাকাতি: র‍্যাবের হাতে মূলহোতা ডাকাত মনির মীর গ্রেফতার গাজীপুরে ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন বাচ্চুর ওপর সন্ত্রাসী হামলায় মানববন্ধন। বানারীপাড়ার নতুন রাস্তায় কচুরিপানা ফুলের মেলা; নয়নাভিরাম দৃশ্যে মুগ্ধ ফুলপ্রেমীরা স্বপ্ন থেকে বাস্তবতায়: আনোয়ার হোসেন শিকদারের নেতৃত্বে বদলে যাবে বাকেরগঞ্জের ভবিষ্যৎ বানারীপাড়ায় প্রথমবারের মতো সফল আঙুর চাষ, কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন

কীর্তনখোলা নদীতে তরুণীর লাশ: রহস্য ঘেরা মৃত্যুতে চাঞ্চল্য

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, জুলাই ২৬, ২০২৫,
  • 792 বার পড়েছেন

প্রথম আওয়াজ ডেস্ক | বরিশাল, ২৬ জুলাই ২০২৫

বরিশালের কীর্তনখোলা নদী থেকে এক অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ উদ্ধার করেছে নৌপুলিশ। শনিবার সকাল ১০টার দিকে বরিশাল সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট সংলগ্ন নদীর পাড়ে ভেসে ওঠে লাশটি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

পুলিশ জানায়, মৃত তরুণীর বয়স আনুমানিক ২০ থেকে ২২ বছর। পরনে ছিল কালো সালোয়ার-কামিজ। লাশের গলায় ও হাতে আঘাতের চিহ্ন দেখা গেছে, যা সন্দেহজনক। ময়নাতদন্তের জন্য লাশটি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. শাহাবুদ্দিন বলেন, “তরুণীর পরিচয় এখনো জানা যায়নি। হত্যার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। আমরা তদন্ত করছি।”

স্থানীয়রা ধারণা করছেন, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিতভাবে নদীতে ফেলে দেওয়া হয়েছে। কেউ কেউ আবার প্রেমঘটিত বিষয়ের সঙ্গে সম্পর্ক আছে বলেও সন্দেহ করছেন।

কেউ যদি তরুণীর পরিচয় শনাক্ত করতে পারেন, বরিশাল কোতোয়ালি থানায় যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com