1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে জিডি করে সত্য ধামাচাপা দেওয়ার অভিযোগ - প্রথম আওয়াজ - Prothom Awaj
৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৯:৪২|
শিরোনামঃ
শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাকির হোসেন

পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে জিডি করে সত্য ধামাচাপা দেওয়ার অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, অক্টোবর ২৭, ২০২৫,
  • 585 বার পড়েছেন

 

চট্টগ্রাম: চট্টগ্রামে একজন নাগরিক কর্তৃক পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করার অভিযোগ উঠেছে। চট্টগ্রামের হালিশহর এলাকার মো. আল আমিন নামের এক ব্যক্তি সম্প্রতি হালিশহর থানায় একাধিক সাংবাদিকের বিরুদ্ধে জিডি করেন, যেখানে তিনি দাবি করেন—তার নামে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।

তবে সাংবাদিক মহল এবং সংশ্লিষ্ট পেশাদাররা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত ও সাংবাদিকতার স্বাধীনতায় হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন। অভিযোগকারীর দেওয়া বিবৃতিতে যেসব সাংবাদিকের নাম এসেছে—তারা দেশের স্বনামধন্য গণমাধ্যমে দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন।

উল্লেখযোগ্যভাবে, অভিযোগপত্রে ফেসবুক লিংক উল্লেখ করে বলা হয়েছে, সাংবাদিকরা নাকি তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করেছেন। কিন্তু যাচাই করে দেখা গেছে, ওইসব পোস্টে অভিযোগকারী সম্পর্কে সংবাদভিত্তিক তথ্য প্রকাশিত হয়েছিল, যা জনস্বার্থে করা হয়েছে।

ভুক্তভোগী সাংবাদিকরা জানান, সংবাদ প্রকাশের পর রাজনৈতিক ও প্রভাবশালী মহলের চাপে তাদের ভয়ভীতি ও হয়রানির উদ্দেশ্যে এই ধরনের জিডি করা হয়েছে। এতে করে সত্য ঘটনা ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।

তারা আরও বলেন, যদি সাংবাদিকদের বিরুদ্ধে এমনভাবে অপপ্রচার চালিয়ে হয়রানি করা হয়, তবে স্বাধীন সাংবাদিকতা চরম হুমকির মুখে পড়বে।

সাংবাদিক সংগঠনগুলো এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

এদিকে স্থানীয়রা মনে করছেন, অপরাধ ঢাকতে এভাবে পেশাদার সংবাদকর্মীদের ওপর দোষ চাপানো অন্যায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে।

ঘটনার যথাযথ তদন্ত করে প্রকৃত সত্য উন্মোচনের দাবি জানিয়েছেন সচেতন মহল।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com