1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বাকেরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: অবৈধ ইটভাটা উচ্ছেদ - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:৩৯|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

বাকেরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: অবৈধ ইটভাটা উচ্ছেদ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় রবিবার, জানুয়ারি ১১, ২০২৬,
  • 353 বার পড়েছেন

মোঃ রাসেল সিকদার:

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাফরকাটি গ্রামে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জনাব সাইফুদ্দিন।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পরিচালিত এই অভিযানে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন। অভিযানে দাফরকাটি এলাকার একটি অবৈধ ইটভাটাসহ আশপাশের আরও একাধিক অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে এসব ইটভাটা পরিচালিত হচ্ছিল, যা পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছিল। অভিযানের মাধ্যমে অবৈধ স্থাপনা ভেঙে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে অবৈধভাবে ইটভাটা পরিচালনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com