1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বানারীপাড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক পদ থেকে পদত্যাগ করলেন মাইদুল ইসলাম রনি - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৩২|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

বানারীপাড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক পদ থেকে পদত্যাগ করলেন মাইদুল ইসলাম রনি

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় সোমবার, ডিসেম্বর ১৫, ২০২৫,
  • 436 বার পড়েছেন

বানারীপাড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক মাইদুল ইসলাম রনি ব্যক্তিগত অপপ্রচার ও হয়রানির অভিযোগে পদত্যাগ করেছেন। দৈনিক সত্য সংবাদ, দৈনিক বরিশাল ক্রাইম ও প্রথম আওয়াজ পত্রিকার বানারীপাড়া প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন সততার সঙ্গে কাজ করে আসা রনি ৫ই আগস্টের পর প্রেসক্লাবে প্রচার সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।

রনি অভিযোগ করেন, সম্প্রতি তার বিরুদ্ধে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ধরনের অপপ্রচার, অযৌক্তিক কথাবার্তা ও অন্যায় আচরণ চালাচ্ছে। তিনি বলেন, এসব প্রচেষ্টা তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ায় তিনি এসব ষড়যন্ত্রের শিকার হচ্ছেন বলেও দাবি করেন।

পদত্যাগ প্রসঙ্গে তিনি আরও জানান, “আমি সবসময় সত্যের পথে থাকেছি এবং ভবিষ্যতেও সত্যের পথে থাকতে চাই। তবে বর্তমান পরিস্থিতিতে বারবার অপমান, মানসিক চাপ ও অস্বস্তিকর পরিবেশের কারণে দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়েছে। এতে সংগঠনের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হতে পারে,এই বিষয়টি বিবেচনা করে আমি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।”

রনি সামাজিক কাজের ক্ষেত্রেও সক্রিয়। তিনি বানারীপাড়া ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা পরিচালক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বানারীপাড়া উপজেলা শাখার দলনেতা, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF) এর বানারীপাড়া শাখার দলনেতা এবং দীর্ঘদিন ধরে বানারীপাড়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

পদত্যাগের ঘোষণার সময় রনি তার ভেরিফাইড ফেসবুক লাইভে এসে উপস্থিত সকলের সঙ্গে তার মনের কষ্ট ভাগ করে নেন এবং বলেন, “আমি সত্যের কথা বলে বিদায় নিচ্ছি। কোনো পদ বা পরিচয়ের চেয়ে আমার কাছে সত্য, ন্যায় ও আত্মসম্মান বড়।”
তিনি ভবিষ্যতেও মানবসেবা, সমাজসেবা ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে আগের মতোই সক্রিয় থাকবেন বলে জানিয়েছেন।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com