1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগ নেতা নুর হোসেনের দখলকৃত জমি ফেরত চাইতেই হত্যার উদ্দেশ্যে হামলা - প্রথম আওয়াজ - Prothom Awaj
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৫:৫০|
শিরোনামঃ
শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাকির হোসেন

আওয়ামী লীগ নেতা নুর হোসেনের দখলকৃত জমি ফেরত চাইতেই হত্যার উদ্দেশ্যে হামলা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫,
  • 666 বার পড়েছেন

 

বরগুনা প্রতিনিধি

বরগুনার বামনা উপজেলার ছোনবুনিয়া গ্রামে দখলকৃত জমি ফেরত চাওয়ায় আওয়ামী লীগ নেতা নুর হোসেন ও তার দুই ছেলে রাসেল ও নাসিরের হামলায় গুরুতর আহত হয়েছেন চান মিয়া (৬৫) ও তার স্ত্রী সালেহা বেগম (৫৫)।
বর্তমানে দুজনেই বরগুনা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে নুর হোসেন ছিলেন ছোনবুনিয়া ওয়ার্ড আওয়ামী লীগের নেতা। দলীয় প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে তিনি চান মিয়ার সম্পত্তি দখল করে ভোগ করে আসছিলেন।
বর্তমান সরকার পরিবর্তনের পর চান মিয়া তার দখলকৃত জমি ফেরত চাইলে নুর হোসেন তা অস্বীকার করেন। স্থানীয়ভাবে একাধিকবার সালিশি বৈঠক হলেও নুর হোসেন তাতে উপস্থিত হননি।

চোখেমুখে আতঙ্ক নিয়ে সালেহা বেগম বলেন, “আমি ঘরে একা ছিলাম। হঠাৎ রাসেল আর নাসির ঘরে ঢুকে টেনে হিচড়ে উঠানে ফেলে দেয়। লাথি, কিল, ঘুষি মারে। রাসেল আমার পেটের ওপর উঠে মাথায় লাঠি দিয়ে আঘাত করতে গেলে আমি হাত তুলে ঠেকাই — তখনই আমার আঙুল ভেঙে যায়।”

 

অন্যদিকে, চান মিয়া জানান, “আমি গরুর জন্য ঘাস নিয়ে ঘরে ফিরছিলাম, তখন ওরা আমাকে রাস্তার মধ্যে ধরে বেধড়ক মারধর করে। আমি চিৎকার দিলে কেউ এগিয়ে আসেনি ভয় পেয়ে। এখন আমি হাসপাতালে শুয়ে আছি।”

 

স্থানীয়রা বলেন, চান মিয়ার দুই ছেলে বাইরে কাজ করায় সুযোগ বুঝে হামলা চালিয়েছে নুর হোসেনের পরিবার।
ঘটনার পর চান মিয়া থানায় মামলা করতে গেলে বামনা থানার কর্তব্যরত কর্মকর্তারা মামলা না নিয়ে ‘সমঝোতার’ পরামর্শ দেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, আওয়ামী প্রভাবশালী নুর হোসেনের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ উঠেছে, তবে রাজনৈতিক প্রভাবের কারণে তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,
“ঘটনার বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বর্তমানে চান মিয়া ও তার স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com