1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
চিলমারীতে সুশীল সমাজের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১২:০৫|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

চিলমারীতে সুশীল সমাজের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শনিবার, ডিসেম্বর ১৩, ২০২৫,
  • 475 বার পড়েছেন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথের সাথে সুশীল সমাজ, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাকের সভাপতিত্বে এ মতবিনিময় সভা আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন,
“জেলার সকল সমস্যা একসাথে সমাধান করা সম্ভব নয়; ধৈর্য নিয়ে দায়িত্ব পালন করতে হবে। দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি বাল্যবিবাহ, মাদক, অনলাইন জুয়া ও সামাজিক সংকট মোকাবিলায় সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন—
চিলমারী উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী সরকার; বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক নুর আলম মুকুল; উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়; চিলমারী মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসাইন; ঢুষমারা থানার ওসি এম. আর. সাঈদ; প্রেসক্লাব চিলমারীর সভাপতি সহকারী অধ্যাপক মনিরুল আলম লিটু; রমনা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম আশেক আঁকা; খেলাফত মজলিসের সভাপতি সহকারী অধ্যাপক ইয়ার আলী; সাংবাদিক হুমায়ুন কবির, শাওরাত সোহেল এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক আব্দুর রহিম সরকারসহ আরও অনেকে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com