1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বরিশালের নদীতে চলছে প্রকাশ্যে ইলিশ নিধন-প্রশাসনের চোখে ধুলো! - প্রথম আওয়াজ - Prothom Awaj
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সন্ধ্যা ৬:৩৮|
শিরোনামঃ
শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাকির হোসেন

বরিশালের নদীতে চলছে প্রকাশ্যে ইলিশ নিধন-প্রশাসনের চোখে ধুলো!

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় শুক্রবার, অক্টোবর ১০, ২০২৫,
  • 718 বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক
বরিশাল

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশালের বিভিন্ন নদ-নদীতে প্রতিনিয়ত চলছে মা ইলিশ নিধন ও গোপন বিক্রি। সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নদীর পাড়জুড়ে চলছে এই অবৈধ বাণিজ্য। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কিছু প্রভাবশালী ও অসাধু ব্যবসায়ী চক্র প্রকাশ্যে এই ইলিশ শিকার ও বিক্রির কাজ চালিয়ে যাচ্ছে।

বরিশাল শহরের কালিজিরা নদীর পাড়, গেস্টারবাইন, দপদপিয়া ব্রিজের নিচে, সাগরদি খেয়াঘাট, ৩০ গোডাউন, কেডিসি বরফ কল, রসুলপুর নদীর পাড়, ৫নং পলাশপুর (হটস্পট), বেলতলা খেয়াঘাট, চরআবধানী, মহাবাজ নদীর পাড়, তালতলী ভাঙার পার, চরবাড়িয়া নদীর পাড়, লামছরি ভাঙার মাথা ও শায়েস্তাবাদ এলাকায় চলছে ইলিশ ধরার ও বিক্রির মহোৎসব।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের অন্ধকারে মোটরসাইকেল, মাইক্রোবাস ও ছোট ট্রাকে করে মাছ ক্রয়-বিক্রয় করা হচ্ছে। প্রতি কেজি ইলিশ ৫০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। অনেকেই মজুদ রেখে কন্ট্রাক্টের মাধ্যমে বাসায় বাসায় পৌঁছে দিচ্ছেন ইলিশ।

এছাড়া, এ কাজে যুক্ত রয়েছে কিছু উদীয়মান তরুণ, যাদের অতীতের রেকর্ড রয়েছে সন্দেহজনক। ভিডিও ফুটেজেও ধরা পড়েছে এসব কর্মকাণ্ডের প্রমাণ। অভিযোগ উঠেছে, এদের পেছনে স্থানীয় কিছু অসাধু নেতা ও দাদনের টাকায় পরিচালিত আরতদাররা আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন।

স্থানীয় সচেতন মহল বলছেন, “প্রশাসনের তৎপরতা থাকলেও মাঠ পর্যায়ে সঠিক নজরদারির অভাবে এসব চক্র দমে না। যতদিন পর্যন্ত নদীপথে নিয়মিত টহল ও কঠোর আইনগত ব্যবস্থা না নেওয়া হবে, ততদিন ইলিশ নিধন বন্ধ হবে না।”

সরকার ঘোষিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলছে এই চোর-পুলিশের খেলা। ফলে নদীর প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় নেওয়া সরকারি উদ্যোগ এখন প্রশ্নের মুখে।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com