1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বানারীপাড়ায় ওজা ফকিরের নামে প্রতারণা: অর্থ হাতিয়ে নিচ্ছেন পারবিন ওজা - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:১৪|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

বানারীপাড়ায় ওজা ফকিরের নামে প্রতারণা: অর্থ হাতিয়ে নিচ্ছেন পারবিন ওজা

আমিনুল ইসলাম সাগর
  • প্রকাশিত সময় রবিবার, আগস্ট ২৪, ২০২৫,
  • 623 বার পড়েছেন

আমিনুল ইসলাম সাগর, বানারীপাড়া প্রতিনিধিঃ

বানারীপাড়ায় ওজা ফকিরের নামে প্রতারণা: অর্থ হাতিয়ে নিচ্ছেন পারবিন ওজা

বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের বড় চাউলাকাঠী গ্রামে পারবিন ওজা নামের এক নারী দীর্ঘদিন ধরে ওজা ফকির পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। কুসংস্কারাচ্ছন্ন ও অসহায় মানুষকে নানা ভয়-ভীতি ও লোভ দেখিয়ে তিনি প্রতিনিয়ত প্রতারণার শিকার করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, পারবিন ওজা বিভিন্ন রোগ ও সমস্যা সমাধানের নামে বিপুল অঙ্কের টাকা দাবি করেন। যেমন—

চুল পড়া বন্ধের চিকিৎসা করতে তিনি প্রতিজনের কাছ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নেন।

কেউ যদি ‘বান মারা’ আছে বলে বিশ্বাস করে, তবে সেই ‘তদবির’ করার নামে ১২ বছরের জন্য ১২ হাজার টাকা নেন।

নিসন্তান দম্পতিদের সন্তান লাভ করিয়ে দেবেন বলে লোভ দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেন।

দাঁতের সমস্যার সমাধান, এমনকি শিশুদের নানা অসুখ-বিসুখ সারানোর প্রতিশ্রুতি দিয়ে মানুষের কাছ থেকে অর্থ নেন।
এমনকি সাপেকাটা রোগীদেরও বিশ নামিয়ে থাকেন তিনি এমনি বতব্য পারবিনের।

কিন্তু ভুক্তভোগীরা জানান, এসব তদবির বা চিকিৎসার কোনো কার্যকর ফল পাওয়া যায় না। বরং মানুষ প্রতিনিয়ত হতাশ হয়ে পড়ছে এবং আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন।

কুসংস্কারের ফাঁদে সাধারণ মানুষ

এলাকার কয়েকজন ভুক্তভোগী বলেন, অসহায় ও দরিদ্র মানুষ অজ্ঞতা ও কুসংস্কারের কারণে পারবিন ওজার ফাঁদে পড়ছে। বিশেষ করে নিঃসন্তান দম্পতি বা দীর্ঘদিনের শারীরিক সমস্যায় ভুগছেন এমন পরিবারগুলো প্রতারণার শিকার হচ্ছেন সবচেয়ে বেশি।

একজন ভুক্তভোগী বলেন, “আমি আমার সন্তানের অসুখের জন্য প্রায় কয়েক হাজার টাকা খরচ করেছি। কিন্তু কোনো সুফল পাইনি। উল্টো প্রতিদিন নতুন নতুন খরচের কথা বলে আরও টাকা চাইতো।”

আইনগত দিক

আইন বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের কর্মকাণ্ড স্পষ্ট প্রতারণার মধ্যে পড়ে। বাংলাদেশ দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণার শাস্তি হিসেবে সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড ও জরিমানার বিধান রয়েছে। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনেও এ ধরনের অপরাধের কঠোর শাস্তির কথা উল্লেখ আছে।

প্রশাসনের হস্তক্ষেপ কামনা

এলাকাবাসী প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, এভাবে ভণ্ড ওজা ফকিররা গ্রামীণ সমাজে প্রতারণার মাধ্যমে মানুষের অজ্ঞানতা ও কুসংস্কারকে পুঁজি করে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরও অনেক মানুষ ক্ষতির সম্মুখীন হবেন।

একজন স্থানীয় জনপ্রতিনিধি বলেন, “আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি— যেন এই ধরনের ভণ্ডদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। সমাজ থেকে এদের প্রতারণার জাল ছিন্ন করতে না পারলে অসহায় মানুষ বারবার ক্ষতিগ্রস্ত হবেন।”

 

 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

One thought on "বানারীপাড়ায় ওজা ফকিরের নামে প্রতারণা: অর্থ হাতিয়ে নিচ্ছেন পারবিন ওজা"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com