1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
সাতকানিয়ায় ভুয়া ডিগ্রিধারী দুই চিকিৎসককে এক লক্ষ টাকা জরিমানা - প্রথম আওয়াজ - Prothom Awaj
৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| বিকাল ৩:২৭|
শিরোনামঃ
শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাকির হোসেন

সাতকানিয়ায় ভুয়া ডিগ্রিধারী দুই চিকিৎসককে এক লক্ষ টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, আগস্ট ৭, ২০২৫,
  • 828 বার পড়েছেন

নুরুল কবির স্টাফ রিপোর্টার চট্রগ্ৰাম
চট্টগ্রামের সাতকানিয়ায় ভুয়া ডিগ্রিধারী পরিচয়ে চিকিৎসা কার্যক্রম চালানোর অভিযোগে দুইজনকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন এবং মুচলেকা নেন।
অভিযুক্তদের একজন এহসান হাবীব, যিনি কোনো প্রকার ডিগ্রি ছাড়াই নিজেকে অভিজ্ঞ চিকিৎসক পরিচয়ে দীর্ঘদিন ধরে রোগী দেখছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়- তিনি মেডিসিন, মানসিক রোগ, বাত-ব্যথা, মা ও শিশু স্বাস্থ্য, হাঁপানি, ডায়াবেটিস, অ্যালার্জি, চর্ম ও যৌন রোগসহ নানা জটিল রোগে চিকিৎসা প্রদান করতেন।
এহসান হাবীব সাতকানিয়ার ঠাকুরদিঘীর পাড় মসজিদ মার্কেটে “আন-নুর সেবা সেন্টার” নামে একটি বড় আকারের চেম্বার পরিচালনা করতেন। চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ তাকে প্রকৃত ডাক্তার ভেবে চিকিৎসা নিলেও, তার কোনো বৈধ ডিগ্রি নেই বলে প্রশাসনের অভিযানে ধরা পড়ে। ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে।
একইদিন সাতকানিয়ার ছমদিয়েপুকুরপাড় এলাকায় অভিযান চালানো হয়। সেখানে সুমন দে নামের আরেক ভুয়া চিকিৎসক ভুয়া পরিচয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। তাকেও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করার সুযোগ কাউকে দেওয়া হবে না। ভুয়া ডাক্তারদের কারণে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছে, স্বাস্থ্যঝুঁকিতে পড়ছে। এসব প্রতারণা বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, গ্রামীণ এলাকায় ভুয়া ডাক্তাররা দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করছে। সাধারণ মানুষ অজ্ঞতা ও সচেতনতার অভাবে তাদের কাছে চিকিৎসা নিতে গিয়ে প্রতারিত হচ্ছে এবং ভুল চিকিৎসার কারণে জীবনহানির মতো ভয়াবহ ঝুঁকিতে পড়ছে। শুধু ভ্রাম্যমাণ আদালতের জরিমানা করলেই সমস্যা সমাধান হবে না। নিয়মিত নজরদারি, সচেতনতা বৃদ্ধি এবং ভুয়া ডিগ্রিধারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি সরকারি স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সহজলভ্য চিকিৎসা সেবা নিশ্চিত করলে মানুষ ভুয়া চিকিৎসকদের কাছে আর ঝুঁকবে না।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com