1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জয় পেলে শ্রীলঙ্কার বিপক্ষে - প্রথম আওয়াজ - Prothom Awaj
২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ১:১১|
শিরোনামঃ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আবুল কাশেমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি বুড়িগঙ্গা থেকে ৩ নাবিকসহ নিবন্ধিত ড্রেজার উধাও, অভ্যন্তরীণ নৌপথে নিরাপত্তা নিয়ে উদ্বেগ।। আমি মানুষের খেদমতে নিজেকে সব সময় নিয়োজিত রাখবো- আবু তাহের মুসুল্লি স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার বরিশাল সিটি নির্বাচন: বিএনপি-জামায়াতের সম্ভাব্য মহারণ, মাঠে প্রস্তুতি শুরু মাঠে নাই ফয়জুল ঈশ্বরদী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আব্দুল মান্নান টিপু, সম্পাদক মেহেদী হাসান। সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হেনস্তার অভিযোগ, বন কর্মকর্তার উপস্তিতিতে। মালয়েশিয়ায় চিকিৎসাধীন অবস্থায় তরুণ ব্যবসায়ী সিরাজুল হকের মৃত্যু ঈদুল আজহায় ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে দিনব্যাপী ব্যস্ত এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল অপপ্রচারের শিকার বরিশালের আইনজীবী জাকির, পাওয়া গেল ভিন্ন তথ্য

বাংলাদেশ জয় পেলে শ্রীলঙ্কার বিপক্ষে

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫,
  • 666 বার পড়েছেন

মেহেদী হাসান নাকি তানজিদ হাসান? সতীর্থ দুই ‘হাসান’কে এভাবে মুখোমুখি না করে বলে দেওয়া ভালো ‘দুজনই’। শ্রীলঙ্কার বিপক্ষে যেকোনো সংস্করণেই বাংলাদেশের প্রথম সিরিজ জয়ে, সেটাও শ্রীলঙ্কার মাটিতে, তাঁরা ‘কেহ কারে নাহি ছাড়ে সমানে সমান!’

পাল্লেকেলেতে শ্রীলঙ্কা, ডাম্বুলায় বাংলাদেশ। কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে আজকের শেষ টি–টোয়েন্টিটি তাই রূপ নিয়েছিল অলিখিত ফাইনালে। যে জিতবে, ২–১–এ সিরিজ তাদের। পাল্লেকেলেতে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও বাংলাদেশ দাঁড়িয়েছিল এমনই আরেকটি সুযোগের সামনে। সেই ম্যাচে হয়নি, কিন্তু আজ হয়েছে। ম্যান অব দ্য ম্যাচ যদিও মেহেদী হাসান, অলিখিত ফাইনালে বাংলাদেশের ৮ উইকেটের জয়ের নায়ক বলতে হবে মেহেদী–তানজিদ দুজনকেই।

মেহেদীর অবদান বল হাতে। ১১ রানে ৪ উইকেট নিয়ে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে আজ নিজের ক্যারিয়ার–সেরা বোলিংটাই করলেন এই অফ স্পিনার। তাতে ১৩২ রানে ইনিংস শেষ করা শ্রীলঙ্কাকে টপকাতে বাঁহাতি ওপেনার তানজিদও খেললেন আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে নিজের সর্বোচ্চ অপরাজিত ৭৩ রানের ইনিংস।

নুয়ান তুষারার বলে এলবিডব্লু হয়ে যাওয়া ওপেনার পারভেজ হোসেনকে হারাতে হয়েছিল ইনিংসের প্রথম বলে। কিন্তু সেটাকে কোনো ধাক্কাই মনে হয়নি। দ্বিতীয় উইকেটে অধিনায়ক লিটন দাস আর তানজিদের ৭৪ রানের জুটিতে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ। ২৫ বলে অপরাজিত ২৭ করা তাওহিদ হৃদয়কে নিয়ে ৫৯ রানের পরের জুটিতে তানজিদ ম্যাচ শেষ করে আসেন ১৭তম ওভারেই।

বিশেষ করে তানজিদ–লিটনের সৌজন্যে আগের মতো বড় জুটি বা বড় ইনিংস না হওয়ার আক্ষেপে পুড়তে হয়নি আজ, যেটা হলে ১৩২ রানও অজেয় হয়ে উঠতে পারত বাংলাদেশের জন্য।

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com