1. admin@prothomawaj.com : admin-ferdous :
  2. mehedihasanshipon789@gmail.com : প্রথম আওয়াজ ডেস্ক : প্রথম আওয়াজ ডেস্ক
আওয়ামী লীগের প্রেতাত্মা: বরিশালের সাবেক এসপি ও কর্মকর্তাদের বিরুদ্ধে জমি দখল ও দুর্নীতির অভিযোগ - প্রথম আওয়াজ - Prothom Awaj
৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| বিকাল ৫:৪৩|
শিরোনামঃ
শাহবাগে শুভ উদ্বোধন হলো শাহবাগ রেস্তোরাঁ এন্ড কাবাব। বরিশাল–বানারীপাড়া মহাসড়কের ক্লাব থেকে চৌয়ারীপাড়া পর্যন্ত সড়ক এখন যেন মৃত্যুফাঁদ: দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর লাকুটিয়া খাল খনন প্রকল্পের কোটি কোটি টাকা লোপাট করার চেষ্টা! সাংবাদিক তথ্য চাইলেই সরকারি বরাদ্দের টাকা কাজ না করে ফেরত পাঠিয়ে দেন যুবলীগ নেতা! নতুন পরিচয়ে ও ভিন্ন কায়দায় নতুন করে চাঁদাবাজির রামরাজত্ব কায়েমের চেষ্টা ​বানারীপাড়ায় সাংবাদিক ও প্রগতিশীল চিন্তক এস. মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ মানবতার ফেরিওয়ালা মেহেদী হাসান মিঠু: নলছিটির মানুষের আস্থার প্রতীক ভান্ডারিয়ায় সাংবাদিকদের লাঞ্ছিত করে জোরপূর্বক মুচলেকা নেওয়ার অভিযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ইউনিভার্সিটি অব স্কলার্স-এর সহ-সভাপতি হলেন মোঃ আল আমীন সাংবাদিক শফিকের মুক্তি না দিলে শাহবাগ থানা, ফায়ার সার্ভিস ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক জাকির হোসেন

আওয়ামী লীগের প্রেতাত্মা: বরিশালের সাবেক এসপি ও কর্মকর্তাদের বিরুদ্ধে জমি দখল ও দুর্নীতির অভিযোগ

প্রতিনিধির নাম
  • প্রকাশিত সময় বৃহস্পতিবার, আগস্ট ২১, ২০২৫,
  • 865 বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের গৌরবময় ইতিহাস কলঙ্কিত হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় দলীয়করণের মাধ্যমে। স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। এর ধারাবাহিকতায় বিভিন্ন কর্মকর্তা প্রভাব-প্রতিপত্তির জোরে দুর্নীতি, জমি দখল ও নির্যাতনের সঙ্গে জড়িয়ে পড়েন।

বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) মোঃ ওয়াহিদুল ইসলাম (বিপিএম)-এর বিরুদ্ধে ওঠা অভিযোগ এখন আলোচনার কেন্দ্রবিন্দু। শুধু তিনিই নন, বরিশাল জেলা পুলিশের একাধিক কর্মকর্তা ও সহযোগীদের বিরুদ্ধে সাধারণ মানুষের জমি দখল, ভয়ভীতি, ঘুষ-বাণিজ্য ও মিথ্যা মামলার অভিযোগ পাওয়া গেছে।

জমি দখলের অভিযোগ

ভুক্তভোগী শেখ আনোয়ার হোসেন (৬৩) অভিযোগ করেন, বরিশালের বগুড়া আলেকান্দা মৌজায় তাঁর মালিকানাধীন পাঁচ শতাংশ জমি দখলে নেয় পুলিশ কর্মকর্তারা। জমি বিক্রি করে ক্রেতাদের নামে রেজিস্ট্রি দলিল ও খতিয়ান হালনাগাদ করা হলেও পরবর্তীতে এসপি ওয়াহিদুল ইসলামের নির্দেশে স্থানীয় প্রভাবশালী মহল ও পুলিশের সহযোগিতায় জোরপূর্বক দখল করা হয়।

তিনি জানান, পুলিশের পক্ষ থেকে দশ লাখ টাকা ও একটি ফ্ল্যাট ঘুষ দাবি করা হয়। দাবি না মানায় ভুক্তভোগী ও জমির ক্রেতাদের ভয়ভীতি, হুমকি এবং মিথ্যা মামলায় জড়ানো হয়। এমনকি জমির সীমানা নির্ধারণে সরকারি সার্ভেয়ারের দেওয়া পিলার পর্যন্ত ভেঙে ফেলা হয়।

দুর্নীতির চিত্র

অভিযোগে বলা হয়,

  • এসপি ওয়াহিদুল ইসলাম শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের কাছে নিয়মিত অর্থ পৌঁছে দিতেন।
  • স্থানীয় নির্বাচন ও আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে পুলিশের সদস্যদের ব্যবহার করতেন।
  • সরকারি টাকা আত্মসাৎ, বদলি বাণিজ্য, জমি-জমা দখল ও নানা প্রভাব খাটিয়ে নামে-বেনামে বিপুল সম্পদ গড়ে তোলেন।
  • তাঁর ঘনিষ্ঠ কর্মকর্তা সুবিমল ঢালী, মাসুদুজ্জামান, সিদ্দিকুর রহমানসহ অনেকে এ দুর্নীতির সঙ্গে জড়িত।

ভুক্তভোগীদের অভিযোগ

ভুক্তভোগীরা বলেন, “এসপি ওয়াহিদুল ইসলাম বরিশালে থাকাকালীন সময়ে বিরোধী মতের মানুষকে গ্রেপ্তার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও জমি দখল করা ছিল নিত্যনৈমিত্তিক ঘটনা। ছাত্র জনতার আন্দোলনকেও প্রশ্নবিদ্ধ করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর পক্ষে অর্থ দিয়ে সহযোগিতা করেছেন।”

টিআইবি ও দুদকের মতামত

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন,
“অন্যের জমি দখল কোনো সামান্য অপরাধ নয়। দুর্নীতি ছোট-বড় হতে পারে না, দুর্নীতি মানেই দুর্নীতি। এসব ঘটনায় দুদকের আরও অনুসন্ধান জরুরি।”

অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বলেন,
“যারা দুর্নীতির সঙ্গে জড়িত, প্রমাণ মিললেই তাদের বিরুদ্ধে মামলা করা হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।”

বর্তমান অবস্থা

অভিযোগের পরও এখনো বহাল তবিয়তে আছেন ওয়াহিদুল ইসলামসহ অন্যান্য অভিযুক্ত কর্মকর্তারা। তবে ভুক্তভোগী পরিবার ইতোমধ্যে দুদক, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইজিপি ও বরিশাল ডিআইজি কার্যালয়সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

বরিশালের সাবেক এসপি ওয়াহিদুল ইসলামকে ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।


 

নিউজটি ফেসবুকে শেয়ার করুন

One thought on "আওয়ামী লীগের প্রেতাত্মা: বরিশালের সাবেক এসপি ও কর্মকর্তাদের বিরুদ্ধে জমি দখল ও দুর্নীতির অভিযোগ"

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025 Prothomawaj.com